১২ নভে, ২০০৯

some link


music
earn money
news

২১ অক্টো, ২০০৯

ঘুম নেই

কাজী যুবাইর


আজ চোখে ঘুম নেই
রাত্রিরা নেমে এলে
আমার জানালায় তারাদের ভীড় জমে
জোছনার লুটোপুটিতে চোখের ঘুম
তুলোর বালিশ থেকে অনেক দূরে ছিটকে যায়।

কত নি:সঙ্গতা
এবং মৌনতা
চাঁদের তরী ধীরে পার হয় আকাশ
কালের চাকা ঘুরতে থাকে
তবু
আমার চোখে ঘুম নেই।

গাছ-পালা, ঘর কিছুতেই সাড়া নেই
নি:শব্দ রাত্রি
যেনঝিঁঝিঁরাও ঘুমিয়ে
শুধুআমার চোখেই ঘুম নেই।
কল্পনার জগৎ থেকে ফিরে দেখি
আমার শিয়রে তারারা কথা বলে
পাশে জোনাকির আলো
এবংপুরনো অনেক ডাইনোসর।


http://www.filmbd.com/

১৯ অক্টো, ২০০৯

তারা

কাজী যুবাইর


ঐ তারা টা জ্বলে মিটি মিটি
ঐ তারাটায় আটকে থাকে দিঠি
তারার জগৎ আকাশটাতে চেয়ে
লিখছি আমি তারার কাছেই চিঠি।

ঐ তারাটা হীরার কণার মত
ঐ তারাটা হাঁটছে অবিরত
তারাগুলো আলোক বিলায় বলে
তারা দেখার নেশা যে অত।

চাঁদটা যখন হঠাৎ ওঠে হেসে
নীলের আকাশ পরে নীল শাড়িটি
ঐ তারাটা কিছু যেন বলে
ঐ তারাটা জ্বলে মিটি মিটি।

ঐ তারাটা কেমন যে এক ব্রতে
তারার পাশে হাঁটছে নিজের পথে
আমিও হাঁটি কল্পলোকে হঠাৎ
একলা গিয়ে দাঁড়াই ছায়াপথে।

ঐ তারা টা জ্বলে মিটি মিটি
ঐ তারাটায় আটকে থাকে দিঠি
তারার জগৎ আকাশটাতে চেয়ে
কিসের যেন লিখছি আমি চিঠি।

www.filmbd.com

আমরা জিতেছি

কাজী যুবাইর


একদিন এখানে বর্গীরা এসে
আগুনের জিহ্বা মেলেছে
একদিন রক্তের নেশায়
ওরা নীল দাবা খেলেছে।

বৃষ্টির ছন্দ লুকোতে
যেন ফুল হেসে না ওঠে
যেন পাখির কিচির মিচির
চিরতরে যায় টুটে।

ওরা হানাদার ছিল যে,
পূর্বের প্রিয় কেউ
একদিন রক্তের নেশায়
এনেছে রক্তের ঢেউ।

ওরা ভেবেছে আমরা হয়ত
থেমেই যাব ভয়ে
কিন্তু না, আমরা জিতেছি
মুক্তির প্রত্যয়ে।

www.kernelcmt.com

পরীদের চুল: কাজী যুবাইর

রাতের শেষে ঘাসের বুকে
শিশির ঝরে একা
নদীর তীরে সাদা সাদা
কাশফুলের ঐ রেখা।

হিমেল হাওয়া ছুটে আসে
শীতল বাংলাদেশ
সূর্য ওঠে মিষ্টি তেজে
ফুলেল উন্মেষ।

নীল আকাশে উড়ে পাখি
ডালে ডালে ফুল
সবুজ মাঠে এলোমেলো
নীল পরীদের চুল।

www.filmbd.com

খোকার সন্ধ্যা: কাজী যুবাইর



এখন সন্ধ্যা,
ঐ চাঁদ নীল আকাশে
একা হেঁটে যায়
মেঘ কেটে কেটে দেখো
তারার পাশে
ছড়ায় স্নিগ্ধ আলো
আহা! মধুময়,
চাঁদ যেন ছোট্ট শিশু
কী যে হাসে!

ফুল পরীর ডানা কাঁপবে
গল্প হবে
চাঁদমামা একটা চকোলেট
দিয়ে যাবে নিজে।
ঐ জ্বলে জোনাকি
সন্ধ্যা বাতি
াণিক বাদে রাত হবে
মজা কী যে!

www.musicplusbd.info

এই গ্রামে: কাজী যুবাইর


সবুজের চাদর বিছানো এই গ্রামে
প্রজাপতি উড়ে
ফুলবনে ফুলের পাশে পাশে
মৌমাছি ঘুরে।

এই গ্রামে পরীরা ডানা মেলে
চুল ছড়িয়ে মায়া ছায়া খেলে
রঙিন ফিতার মত রংধনু দোলে
আকাশের কোণে, এ
ই গ্রামে বাউল একতারা বাজায়
এইতো এইখানে।

আমাদের এই গ্রামের পাশ দিয়ে
কুলুকুলু নদী বয়
গাছে গাছে হাজার পাখি
সুরে গানে কথা কয়।

আমাদের গ্রামে গোধুলি আসে
আযানের সুর বাতাসে ভাসে
মাটির গন্ধ, বুনো ঘাসের গন্ধ কত ভালবাসি
গ্রামের মানুষের বুকে আশার আলো স্বপ্ন রাশি রাশি।
চাঁদ-তারা উঠে জেগে
রাত্তিরে জ্বলে জোনাকি প্রেমিক
আল্পনা এঁকে মেঘে।
আকাশের ফাঁক গলিয়ে শান্তিরা শুধু নামে।
আহা! আমাদের এই গ্রামে।

www.musicplusbd.info

এই আমাদের দেশ: কাজী যুবাইর

এখানে পাখিরা ডানা ঝাপটালে
সন্ধ্যা নামে এ
ই আমাদের দেশ
ভোর হলে লাল সূর্যের উন্মেষ,
ওইতো আকাশের তারা চিঠি লিখে
মেঘের খামে।

এই দেশে খালে বিলে মাছ খেলা করে
ঝিনুক জেগে থাকে নদীর কিনারে,
এখানে ফুল ফোটে
মৌচাকে মৌমাছি মধু রাখে
এখানে সবুজের মেলা দিক দিগন্তে
ডানে বামে।

এখানে পাহাড়ে ঝরনা কাঁদে
মায়ের কোলে শিশুর দল হাসে
বৈশাখে ঝড় তুফানে ডাল ভাঙে
এখানে রাত্তিরে চাঁদ ভাসে,
এই দেশে ভালবাসা আছে
ঘাসের বুক ভিজে সারা
রাতের ঘামে।

www.ajdhbd.net

আলো-আঁধার: কাজী যুবাইর

রাত্রি এলে আঁধার নামে
পৃথিবী হয় কালো
আঁধার প্রিয় কেউ বলে
এটাই নাকি ভাল।

আঁধার তো ভাই দিনের আলোর
ঝলসে যাওয়া ছাই
আঁধার টাতে স্বপ্ন ভঙ্গ
আশার চিঠি নাই।

কে বলেরে আঁধার ভাল
মুখ পোড়া তার মুখ
আলোর আশা সবার প্রাণে
আজকে জেগে উঠুক।

www.kernelcmt.com

আমার ঢাকা :কাজী যুবাইর

বৃষ্টি এলো, ভিজল
আমার ঢাকা
ডুবল সড়ক, ডুবল
গাড়ির চাকা।

ম্যানহোলেতে ঢুকল
কারো পা
শহর বাসীর বিরক্তি
আর না।

গাড়ির জন্য ঠাঁয়
দাঁড়িয়ে কেউ
রাস্তার ওপর
ঘোলা পানির ঢেউ।

জলাবদ্ধ আমার
প্রিয় ঢাকা
একটুখানি নেই
কোথাও ফাঁকা।
www.filmbd.com

হেমন্ত এলো :কাজী যুবাইর

হেমন্ত যে এলো
ঝাপসা হলো আকাশ
কুয়াশাও এলো
হিমেল হলো বাতাস।

ফুটল যে ডালিয়া
ফুটল আরো জবা
বিলে কলমি দুল
কোমল হলো প্রভা।

শান্ত শীতের আমেজ
জাগল শীমের কলি
মানব কুলের প্রতি
হেমন্তের অঞ্জলি।

হেমন্তটা আমি
বড়ই ভালবাসি
কচুরিতে ফুল
ফুটছে রাশি রাশি।

www.musicplusbd.info

হেমন্তের গ্রাম

ঘাসের বুকে শিশির ঝরে

হেমন্তটা এলো

সোনার ধানে দুপুর বেলা

সোনা রং পেলো।



একটু করে ঠান্ডা লাগে

হিমেল বাতাস পড়ে

বিকেল হলে আকাশটাতে

পায়রা শালিক ওড়ে।



মেঠো পথে একতারা সুর

বাউল নাচে গায়

হেমন্তটা এলে গ্রামটি

নতুন জীবন পায়।



-কাজী যুবাইর

www.filmbd.com

Enter your email address:

Delivered by FeedBurner