১৯ অক্টো, ২০০৯

এই গ্রামে: কাজী যুবাইর


সবুজের চাদর বিছানো এই গ্রামে
প্রজাপতি উড়ে
ফুলবনে ফুলের পাশে পাশে
মৌমাছি ঘুরে।

এই গ্রামে পরীরা ডানা মেলে
চুল ছড়িয়ে মায়া ছায়া খেলে
রঙিন ফিতার মত রংধনু দোলে
আকাশের কোণে, এ
ই গ্রামে বাউল একতারা বাজায়
এইতো এইখানে।

আমাদের এই গ্রামের পাশ দিয়ে
কুলুকুলু নদী বয়
গাছে গাছে হাজার পাখি
সুরে গানে কথা কয়।

আমাদের গ্রামে গোধুলি আসে
আযানের সুর বাতাসে ভাসে
মাটির গন্ধ, বুনো ঘাসের গন্ধ কত ভালবাসি
গ্রামের মানুষের বুকে আশার আলো স্বপ্ন রাশি রাশি।
চাঁদ-তারা উঠে জেগে
রাত্তিরে জ্বলে জোনাকি প্রেমিক
আল্পনা এঁকে মেঘে।
আকাশের ফাঁক গলিয়ে শান্তিরা শুধু নামে।
আহা! আমাদের এই গ্রামে।

www.musicplusbd.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Enter your email address:

Delivered by FeedBurner