কাজী যুবাইর
একদিন এখানে বর্গীরা এসে
আগুনের জিহ্বা মেলেছে
একদিন রক্তের নেশায়
ওরা নীল দাবা খেলেছে।
বৃষ্টির ছন্দ লুকোতে
যেন ফুল হেসে না ওঠে
যেন পাখির কিচির মিচির
চিরতরে যায় টুটে।
ওরা হানাদার ছিল যে,
পূর্বের প্রিয় কেউ
একদিন রক্তের নেশায়
এনেছে রক্তের ঢেউ।
ওরা ভেবেছে আমরা হয়ত
থেমেই যাব ভয়ে
কিন্তু না, আমরা জিতেছি
মুক্তির প্রত্যয়ে।
www.kernelcmt.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন