৩ মে, ২০১০

একটি গান

কাজী যুবাইর

চাঁদকে ডেকেছি এসো
মৃন্দালু হাসি তার
এদেশের বুকে নদীর ঢেউয়ে
চন্দ্রীমা একাকার।

শুধু আলো আলো খেলা
যেন হীরের আহা মেলা
গাছের পাতায় লতায় ঘাসে
লেগেছে মনিহার।

আমি হাঁটলে সেতো হাঁটে
শত মেঘের মায়া কাটে
রঙিন উঠোন জোছনা মাখা
নকশানু সমাচার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Enter your email address:

Delivered by FeedBurner