১১ মে, ২০১০

থাক


কাজী যুবাইর

থাক না ওসব
এলোমেলো কল্পনা
ওখানে কি আমার আর জায়গা হবে!

ভাবের ডাহুক কেন এসে পড়ে
যতই বলি আকাশের কুসুম
হারিয়ে যায় চোখের ঘুম
আবার বলি
আহা! থাক না

ওখঅনে তারা রা কথা বলে
কপালের টিপ হয় চাঁদ
রাত নিঝুম হলে জোনাকি আসে
আলো ঝলমলে ঘর
আলোতে গলেনা পাথর
আমার কি আর জায়গা হবে!

কিন্তু কেন নয়
আমার কি দেখবার চোখ নেই
শক্তি নেই অনুভবের
ইস!
থাকনা ওসব

সব কি আর গুজব
কতবার রাত দিনের মিলন হয়
নদীরা সাগরে মিশে
শুধু মিশবার আকুলতা চারদিকে
এত গান কেন লেখা হল, এত কবিতা
বল
তবু থাকবে এসব?
ওখানে আমার একটু জায়গা হবে না!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Enter your email address:

Delivered by FeedBurner