\\ হাস্য রসাত্মক কাল্পনিক সাক্ষাৎকার \\
বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা হয়েছে। ফাঁসি হয়েছে পাঁচ আসামীর। ফাঁসির রায় নিয়ে অনেকেরই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্র-পত্রিকায়। এর মধ্যেই গত হয়ে গেছে অনেক দিন। জল্লাদকে নিয়ে সাক্ষাৎকারের কথা কেউ ভেবেছেন কিনা জানি না। আমরা একটি কাল্পনিক সাক্ষাৎকার নিচ্ছি জল্লাদ শাহজাহানের। সাক্ষাৎকার গ্রহণে কাজী যুবাইর।
প্রশ্ন: আপনিই জল্লাদ। কিন্তু কী করে বিশ্বাস করি?
জল্লাদের উত্তর: না ভাই, আমি জল্লাদ নই। কালো পোশাক পরে আসামিদের দড়িতে ঝুলাই। মানুষ কেন যে আমাকে জল্লাদ বলে বুঝতে পারি না।
প্রশ্ন: বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকর করার সময় আপনার একটু একটু ভয় করছিল। কেন বলুন তো?
জল্লাদের উত্তর: কীভাবে বুঝলেন আমার ভয় করছিল? ইয়ে মানে আমার তখন একটু পানির পিপাসা লেগেছিল আর কি। আসামিদের কাউকে পানি খেতে না দেখে আমি কীভাবে খাই বলেন, পানি খাওয়া হয়নি। তবে শাহজাহান ভাই! একটু বিচলিত ছিলেন কখন না জানি খুনী রশিদ তাকে বঙ্গবন্ধুর ভাইস্তা মনে করে গুলি টুলি করা শুরু করেন।
প্রশ্ন: ফাঁসির ব্যাপারটি টিভিতে দেখালে আপনার কেমন লাগত?
জল্লাদের উত্তর: বহুদিন ধরে বুকের মধ্যে একটা আশা লালন করছি যদি সিনেমার হিরো হতে পারতাম! ভাবছিলাম এই বুঝি সুযোগ এসেছে। ফাঁসি দেয়ার সময় পাবলিক টিভিতে আমাকে দেখে ভুল করে ভিলেনের বদলে নায়ক ভেবে বসবে। কিন্তু বিধিবাম! টিভির লোকজন ভয়েই নাকি পালিয়েছে।
প্রশ্ন: জীবনে কত মানুষকে ফাঁসি দিয়েছেন। কোন দিন কেউ যদি আপনাকে ফাঁসিতে ঝুলাবে বলে হুমকি দেয় কী করবেন?
জল্লাদের উত্তর: কী আর করব। একটা হেলিকপ্টার দিয়ে আমার লাশটা বাড়িতে পাঠাতে বলব। কখনও এ অবাক যানটিতে উঠিনি তো!
প্রশ্ন: ফাঁসির আসামিরা আপনাকে কানে কানে কিছু বলে গেছে। তাদের কার কোথায় গুপ্ত ধন আছে। এগুলো কি আপনি একাই কব্জা করতে চান? নাকি......।
জল্লাদের উত্তর: আচ্ছা মানুষতো আপনি। এটা আবার কী বললেন, গুপ্তধনের কথা রূপ কথায় পড়েছি। জল্লাদ বলে আমার সাথে ইয়ারকি করছেন? আপনার সাথে আর কথাই বলব না ।
This interview is 100% funny. The government of Bangladesh punished the accused person. You also see Local news of Bangladesh
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন